
দক্ষিণ ২৪ পরগনা : টিউশন নিতে গিয়ে আর বাড়ি ফেরেনি দক্ষিণ ২৪ পরগনার ফলতার একাদশ শ্রেণির এক ছাত্রী। রবিবার সকালে গ্রামের একটি পুকুরের ধারে মেলে তার পোশাক। অন্য পুকুরের পাঁকের মধ্যে মেলে মুণ্ড। আর একটি পুকুরের ধারের মাটি খুঁড়ে মেলে ধড়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গ্রামেরই সিদ্দিকুল্লা খাঁ নামে এক যুবক ওই কাণ্ড করেছে বলে অভিযোগ গ্রামবাসীর। তাকে মারধর করে গ্রামবাসী পুলিশের হাতে তুলে দেন। পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে।বাবুলাল এবং তার বন্ধু রাজু খাঁকে গ্রেফতার করা হয়েছে।


















