ধসে বিপর্যস্ত মাটির গর্ভে তৈরি হওয়া কুয়ো, বিস্ফোরণের জেরে এই ধস, অভিযোগ স্থানীয়দের

ধসে বিপর্যস্ত মাটির গর্ভে তৈরি হওয়া কুয়ো, বিস্ফোরণের জেরে এই ধস, অভিযোগ স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,জামুড়িয়া, ২৪ ফেব্রুয়ারি২০২১:কেন্দায় ভগুর ডাঙ্গা ডাঙ্গালপাড়া এলাকায় ধস ।মাটির গর্ভে জল তোলার আস্ত একটি কুয়া। রক্ষা পেলেন স্থানীয় একাধিক মহিলা।

প্রতিবাদে কেন্দা কলোয়ারির এজেন্ট ইউ এস চৌবে কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে আজ সকালেকে ন্দা এলাকার ভগু ডাঙ্গা ডাঙ্গালপাড়ায়।স্থানীয়দের অভিযোগ পাশেই থাকা খোলামুখ খনির বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান বহু বছর ধরে তারা এই বিস্ফোরণের ফলে ঘর বাড়িতে ফাটলের অভিযোগ জানিয়ে আসছেন। ইসিএল প্রশাসনের বিরুদ্ধে তারা বহু আন্দোলন করেছেন। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া তারা কিছুই পাননি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা রয়েছেন এলাকায়। গ্রীষ্মের পূর্বে সর্বসাধারণের জন্য ব্যবহৃত কুয়া ধসে যাওয়ায় জল সংকটের সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয়রা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top