
নিজস্ব সংবাদদাতা,মালদা , ১ লা জুন : ধারে বিড়ি না দেওয়ায় এক মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম মহম্মদ কুসুমুদ্দিন (৬০)ও তার স্ত্রী মহেলা বিবি(৫৫)।তাদের বাড়িতে মুদির দোকন রয়েছে। পরিবারে রয়েছে ৯ ছেলে মেয়ে। বাড়ি রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে। জানা গিয়েছে শুক্রবার রাতে দোকানে বসেছিলেন কুসুমুদ্দিন। সেই সময় প্রতিবেশি জাইলুন মিঞাঁ দোকানে আসে। 
ধারে বিড়ি চায়। কিন্তু আগের টাকা ধার থাকায় বাকি দিতে রাজী হয়নি কুসুমুদ্দিন। এই নিয়ে দুই জনের মধ্যে বিবাদ হয়। স্থানীয় ও পরিবারের লোকেরা বিবাদ থামায়। অভিযোগ গভীররাতে কুসুমুদ্দিন ও তার স্ত্রী বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত জাইলুন মিঞাঁ ঘুমন্ত দুই জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেলা বিবির। পরিবারের লোকেরা কুসুমুদ্দিনকে আশঙ্কাজনক আবস্থায় মালদা মেডিকেলে ভর্তি করলে সেখানে মৃত্যু হয়। ঘটনায় রতুয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।



















