খেলা- আইপিএলের ইতিহাসে এই প্রথমবার Chennai Super Kings মাঠে নামল MS Dhoni, Ravindra Jadeja এবং Suresh Raina-কে ছাড়া। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ল ২২ গজে। ব্যাটিং অর্ডারের দুর্বলতা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় চেন্নাই। জবাবে অনায়াসেই রান তাড়া করে Rajasthan Royals, মাত্র ১২.১ ওভারে তুলে নেয় জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রাজস্থান। Dhruv Jurel ৯ বলে ১৮ রান করে আউট হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন Vaibhav Suryavanshi। মাত্র ১৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। পাশাপাশি Yashasvi Jaiswal ৩৬ বলে ৩৮ রান এবং Riyan Parag ১১ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এর আগে সোমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। কিন্তু শুরু থেকেই ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। Sanju Samson মাত্র ৭ রান করে দ্রুত ফিরে যান। এরপর Ruturaj Gaikwad-ও আউট হয়ে গেলে চাপ আরও বাড়ে। পরের বলেই শূন্য রানে ফেরেন আয়ুষ মাত্রে, আর চার নম্বরে নেমে ব্যর্থ হন ম্যাথু শর্ট।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সরফরাজ খান, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। শিবম দুবে-সহ একাধিক ব্যাটার দ্রুত ফিরে গেলে ৫৭ রানেই ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে চেন্নাই। সপ্তম উইকেটে কার্তিক শর্মা ও Jamie Overton কিছুটা লড়াই করার চেষ্টা করেন। কার্তিক আউট হয়ে গেলে একাই লড়াই চালিয়ে যান ওভারটন। ৩৫ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে বড় রানে পৌঁছে দিতে পারেননি তিনি।
রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করেন Jofra Archer, নান্দ্রে বার্গার এবং রবীন্দ্র জাদেজা, প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ১২৭ রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস, যা সহজেই তাড়া করে জয় ছিনিয়ে নেয় রাজস্থান।
এই ম্যাচে ধোনিহীন চেন্নাইয়ের দুর্বলতা যেমন স্পষ্ট হয়েছে, তেমনই রাজস্থানের তরুণদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য বড় বার্তা দিল।



















