ধোনি, কোহলিকে ছাপিয়ে গেল হরমনপ্রীত

ধোনি, কোহলিকে ছাপিয়ে গেল হরমনপ্রীত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। তার উদাহরণ মিলল ভারতীয় মহিলা ক্রিকেট দলে। রীতিমত রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউর। এমনকি ধোনি, কোহলিদেরকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি। শুক্রবার দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সঙ্গে বাইশ গজে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটের দাপটে টি-২০ ক্রিকেটে গুনে গুনে ১০০টি ম্যাচ খেলে ফেললেন হরমনপ্রীত। উল্ল্যেখ্য যে, ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামেন হরমনপ্রীত। এই ১০০ টি-২০ ম্যাচে ২৭টি উইকেট ও ২০০৩ রান করছেন ভারতীয় অধিনায়ক। শুক্রবার ভারতীয় মহিলা দলের অধিনায়ক ডাবলু ভি রমন এই বিশেষ কৃতিত্বের জন্য হরমনপ্রীতকে একটি বিশেষ টুপিও প্রদান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরে ৬ টি-২০ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল। যদিও দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। বাকি সব ম্যাচে দাপট দেখান ভারতের মেয়েরাই। এমনকি জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের মহিলা দলের অধিনায়ক। শুধু ব্যাট নয়, বল হাতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন হরমনপ্রীত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top