
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই সেপ্টেম্বর : কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে মাঝবয়সী এক নেপালের মহিলাকে। তার নাম শারু রাই। তিনি অবৈধভাবে নকল ভারতীয় পাসপোর্ট বহন করছিলেন। বৃহস্পতিবার তিনি কলকাতা থেকে সিঙ্গাপুর যাচ্ছিলেন। ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করে এনএসসিবিআই থানার হাতে তুলে দিয়েছে।



















