নতুন অতিথির সঙ্গে মজে এখন মল্লিক বাড়ি

নতুন অতিথির সঙ্গে মজে এখন মল্লিক বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫ মে, লকডাউনের মধ্যে মল্লিক বাড়িতে এল খুশির জোয়ার। কোল আলো করে এল নতুন অতিথি। খুশি হয়ে সাথে সাথেই ছোট্ট খুদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোয়েল মল্লিক। নাতিকে পেয়ে খুব খুশি রঞ্জিত মল্লিক। কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর প্রকাশ্যে‌ আসে কয়েক মাস আগে। ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবর জানান কোয়েল।২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানে এবং কোয়েল। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এ বার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপোলি পর্দার নায়িকা।

মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মা হলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক৷ নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের৷ কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে৷ দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও৷ আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল৷সদ্যজাত ছেলের ছবি ট্যুইট করে কোয়েল মল্লিক লিখলেন, ‘আমাদের ছোট্ট সোনা আজ সকালেই আমাদের কাছে চলে এল৷ এই খুশির মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই৷ আমার সন্তানকে আর্শিবাদ করবেন সবাই ৷’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top