নতুন ওয়েব সিরিজে মিমির বিপরীতে রাহুল দেব বসু, প্রস্তুত নতুন চ্যালেঞ্জে

নতুন ওয়েব সিরিজে মিমির বিপরীতে রাহুল দেব বসু, প্রস্তুত নতুন চ্যালেঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – বছরের শুরুতেই একটি ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছিলেন রাহুল দেব বসু। সেই সিরিজে প্রেমিকা তথা অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে তার জুটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল। তাদের অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এরপর একের পর এক নতুন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি।
শেষবার তাকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’-তে। ছোটপর্দায় সাফল্যের পর এবার আবারও নতুনভাবে ক্যামেরার সামনে ফিরতে চলেছেন রাহুল। সদ্য শুরু হয়েছে নির্ঝর মিত্র পরিচালিত ওয়েব সিরিজ ‘ক্যুইস’-এর শুটিং, যেখানে প্রথমবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। রাহুল জানিয়েছেন, কাহিনির বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়, তবে মিমির সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত।
নিজের কেরিয়ার প্রসঙ্গে রাহুল বলেন, ধাপে ধাপে এগোতেই তিনি বিশ্বাসী। এখনও পর্যন্ত যে কাজগুলি করেছেন, তা নিয়ে তিনি সন্তুষ্ট। ছোটপর্দায় কাজ বন্ধ করবেন কি না, সেই প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজেকে কোনো নির্দিষ্ট মাধ্যমে সীমাবদ্ধ রাখতে চান না। কলকাতার পাশাপাশি মুম্বইতেও একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ভালো চরিত্র ও ভালো গল্প পেলেই যে কোনও মাধ্যমে কাজ করতে প্রস্তুত রাহুল।
ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমার কাজ নিয়েও আলোচনা চলছে। ভবিষ্যতে হিন্দি ছবিতেও দেখা যেতে পারে তাকে। সব মিলিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করার লক্ষ্যেই এগোচ্ছেন রাহুল দেব বসু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top