খেলা – নতুন বছরের শুরুতেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়ার সফরে চোট পাওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। প্লীহাতে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল, যা তাঁর দীর্ঘ বিরতির কারণ হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে শ্রেয়স সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে। নেটে প্রায় এক ঘণ্টা দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন তিনি। বিশেষভাবে স্বস্তির বিষয় হলো, ব্যাটিং করার সময় কোনও শারীরিক অস্বস্তি অনুভব করছেন না। জিম সেশন থেকে শুরু করে কড়া ওয়ার্কআউট—সবক্ষেত্রেই তিনি এখন পুরোপুরি ফিট।
ডাক্তার ও ট্রেনাররা তাঁর ফিটনেস উন্নতিতে খুশি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠের একদিনের সিরিজে যদি শ্রেয়স আইয়ার ভারতীয় দলে ফেরেন, তবে তা মিডল অর্ডারের শক্তি অনেকগুণ বাড়াবে।




















