নদীতে গাড়ি উল্টে মৃত ১ জন সহ আহত ৭ জন ব্যবসায়ী

নদীতে গাড়ি উল্টে মৃত ১ জন সহ আহত ৭ জন ব্যবসায়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিং,১০ই অক্টোবর : বৃহস্পতিবার ভোরে মাল শহর থেকে মঙ্গলবাড়ি হাটে যাওয়ার পথে নেওড়া নদীর সেতু থেকে হাট ব্যবসায়ীদের গাড়ি নদীতে পড়ে একজনের মৃত্যু হল। ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় । আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। এরমধ্যে গৌরীশংকর মৃত বলে ঘোষণা করা হয়। মাল শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন গৌরীশংকর বাবু। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে । হাসপাতাল এবং সেতুতে ভিড় করেন প্রচুর মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top