নিজস্ব সংবাদদাতা ৩১ মার্চ ২০২১ পূর্ব মেদিনীপুর: আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর সেই দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যে রয়েছে হাই ভোল্টেজের বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম।
নন্দীগ্রামে দুই হেভিওয়েট প্রার্থী থাকায় ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ওই এলাকায়। আগামী কাল নির্বাচনের জন্য গোটা নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। ভোটের আগের দিন বুধবার সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে নন্দীগ্রামের সমস্ত বুথকে স্পর্শ কাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই নিরাপত্তা-ব্যবস্থা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে বুধবার সকাল থেকে, সব মিলিয়ে তোড়জোড় প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুন… আগে কিভাবে প্রচার করছেন রাজনৈতিক নেতা কর্মীরা দেখে নিন তারই একঝলকে



















