নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মাঝে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন সিপিএমের তরফ থেকে মীনাক্ষী মুখার্জি

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মাঝে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন সিপিএমের তরফ থেকে মীনাক্ষী মুখার্জি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১২মার্চ ২০২১: রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে এখন হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভা, যেখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী, তারই মাঝে সিপিএমের তরফ থেকেও মীনাক্ষী মুখার্জি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রাজ্য সিপিআইএম।

ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন, শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী তার আগে নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামের করোপল্লীতে শহীদ পরিবারের সাথে কথা বলে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু অধিকারী, বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার আগে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী, সব মিলিয়ে রাজ্য রাজনীতির মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখন হাই ভোল্টেজের লড়াই এটাই মনে করছে সারা রাজ্য থেকে সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন…মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্তের প্রতিবাদে বারাসাতে পোড়ানো হলো নরেন্দ্র মোদি ও শুভেন্দু অধিকারীর কুশপুতুল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top