নন-স্মোকারদের জন্য চাকরিক্ষেত্রে বাড়ানো হবে ছুটির সংখ্যা

নন-স্মোকারদের জন্য চাকরিক্ষেত্রে বাড়ানো হবে ছুটির সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ ডিসেম্বর, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সকলে তা জানলেও এ অভ্যাস কি ছাড়া যায়! কাজের চাপে আবার অনেকে মনে করেন সিগারেট না খেলে চলবেই না, সিগারেট মানসিক চাপ কমানোর একমাত্র উপায়। কিন্তু আপনার সামনে যদি কেউ এমন অফার রাখে যেখানে সিগারেট খাওয়া বন্ধ করলে আপনি পাবেন আপনার পছন্দের জিনিস, তখন আপনি কোনটা বেছে নেবেন? জাপানে চাকরির ক্ষেত্রে এমনি এক অফার দেওয়া হল কর্মচারীদের।

ছুটির আগেরদিন অফিস থেকে বেরনোর সময়ে যে স্বর্গীয় আনন্দ হয় সেটা যদি এক–দু’‌দিনের বেশি হয় তাহলে আর কী চাই!‌ তাই বলে কষ্ট ছাড়াই কেষ্ট মিলবে? ৮–৯ ঘণ্টা একটানা কাজের ফাঁকে দু’‌একবার ধোঁওয়া না টানলে অনেকেরই কষ্ট হয়। কিন্তু সেই কষ্ট সহ্য করলে পাওয়া যাবে বছরে আরও ৬টা বাড়তি ছুটি। এমনটাই ঠিক করল টোকিওর মার্কেটিং সংস্থা পিয়ালা ইঙ্ক।

উক্ত সংস্থার এক কর্মী যিনি ধূমপান করেন না, সংস্থার সাজেশন বাক্সে অভিযোগ জানান ধূমপায়ীদের ধূমপানের জন্য বারংবার ১৫ মিনিটের বিরতির ফলে সংস্থার উৎপাদন কমে যাচ্ছে। এরপরেই মালিক সিদ্ধান্ত নেন, এর বিহিতের জন্য ধূমপায়ীদের কাছে রাখা হবে এরূপ অফার। ধূমপায়ীদের অবসর হিসাব করে অধূমপায়ীদের ছুটির দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তিনি আশা করছেন যদি দেশের আরও কোম্পানি এই নিয়ম শুরু করে তাহলে দেশে ধূমপানের প্রচলন কমে যাবে, উৎপাদন বৃদ্ধি পাবে সাথে মানুষও সুস্থ থাকবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top