নলকূপ থেকে নির্গত হচ্ছে ভূগর্ভস্থ গ্যাস

নলকূপ থেকে নির্গত হচ্ছে ভূগর্ভস্থ গ্যাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১২ ই অক্টোবর: এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য টিউবওয়েলের দাবী ছিল গ্রামবাসীদের। গ্রামবাসীদের সেই দাবী মেনে সরকারী উদ্যোগে পঞ্চায়েতের তরফ থেকে সম্প্রতি একটি পানীয় জলের টিউবওয়েল বসানো হয়েছে বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামে। কিন্তু সেই টিউবওয়েল থেকে পানীয় জলের বদলে একরকম গ্যাস নির্গত হচ্ছে। যা আগুনের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু কোনভাবেই এই সমস্যার সমাধান এখনো হয়নি বলেই তাদের দাবী। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top