নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১৫ ডিসেম্বর, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত। এই আন্দোলন কোথাও কোথাও মাত্রাও ছাড়িয়ে গিয়েছে। নদীয়ার শিমুরালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নরপতি পাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে এই বিক্ষোভের আগুন ছড়াল সোমবার।
একদল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদিন ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। সেই সঙ্গে তারা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলতে থাকে। নাগরিকত্ব সংশোধনী আইনকে অসাংবিধানিক উল্লেখ করে তারা অবিলম্বে তা বাতিলের দাবি জানায়। এই অবরোধের জেরে কোলকাতা থেকে উত্তরবঙ্গগামী কয়েক হাজার ট্রাক ও গাড়ি আটকে পড়ে রাস্তায়। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। অবশেষে পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর অবরোধ ওঠে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top