
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি, মধ্যমগ্রাম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে আজ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী দেবশ্রী চৌধুরী নাগরিকত্ব সাংসধনী আইনের সমর্থনে বাড়ী বাড়ী গিয়ে প্রচার করে।
প্রচারের পরে তিনি জানান, সাধারণ মানুষেকে রাজ্যের শাসক দল যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জানিয়ে সচেতন করার জন্যই এই প্রয়াস। যদিও মানুষ ইতিমধ্যে বুঝতে শুরু করেছে, রাজ্য সরকার ভোটব্যাংক-এর রাজনীতি করছে। পচিমবঙ্গের কোটি কোটি উদ্বাস্তু মানুষের জন্য এই আইন করা হয়েছে। এই আইন নিয়ে বিক্রিত রাজনীতি করা হচ্ছে। গুজরাটে মহিলা কলেজে ছাত্রীদের অন্তর্বাস খুলে ঋতু স্রাব পরীক্ষার ঘটনা সত্য হলে তাদের বিরুদ্ধে নারী কল্যাণ দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি।



















