
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১১ মে, যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে রেলপথ বা সড়ক পথ দিয়ে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজও নিজও গন্তব্যের দিকে যাওয়ার সময় পুলিশের নজরে আসে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রাখা হয় বীরভূমের সিউড়ি তিলপাড়া রিলিফ সেন্টারে। বেশ কয়েকজন শ্রমিক এই রিলিফ সেন্টারে রয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ সেন্টার থেকে পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরে চলে আসছে। পাশাপাশি তারা যে সমস্ত খাবার খাচ্ছে তার টুকরো বা বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেন্টারের বিভিন্ন জায়গায়। আর সে কারণেই তিলপাড়া গ্রামের স্থানীয় গ্রামবাসীরা এদিন ওই সেন্টারের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ এইভাবে উৎশৃংখল ভাবে এখানে থাকা যাবে না।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। পরে সিউড়ি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।



















