
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৭ ফেব্রুয়ারি, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের৷ শনিবার বিকালে ঘটনা ঘটেছে বোলপুরে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শান্তিনিকেতন থানার সামনে হয় বিক্ষোভ। প্রথমে পুলিশ অভিযুক্ত ইমরান শেখকে আটক করে ও পরে গ্রেপ্তার করে রবিবার বোলপুর আদালতে পেশ করে৷
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে অন্ধকার রাস্তায় নিয়ে এসে ধর্ষণের চেষ্টা৷ অভিযোগ ওঠে বোলপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল ওমর শেখের ভাই ইমরান শেখের বিরুদ্ধে৷ বোলপুরের নতুন পুকুর এলাকার বাসিন্দা সে৷ অভিযোগ, বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণের চেষ্টা৷ নাবালিকার চিৎকার শুনে পথ চলতি কয়েকজন ছাত্রী উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শান্তিনিকেতন থানার সামনে চলে বিক্ষোভ। পুলিশ বছর ৩৫-এর অভিযুক্তকে আটক করেছে। নাবালিকার পিসি বলেন, ‘আমরা দোষীর শাস্তি চাই।’অভিযুক্তকে রবিবার বোলপুর আদালতে তোলা হলে রবিবার ছুটির দিন হওয়ায় আগামীকাল আবার তাকে আদালতে তোলা হবে বলে জানা যায়। ঘটনার বিষয়ে রবিবার আদালতে তোলার সময় অভিযুক্তকে ঘটনা সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের কোনো উত্তর দেননি।



















