নারায়ণপুর বেড়াবেড়ি পূর্ব ও পশ্চিম মনিখোলা অঞ্চল সম্পূর্ণভাবে সিল করলো পুলিশ

নারায়ণপুর বেড়াবেড়ি পূর্ব ও পশ্চিম মনিখোলা অঞ্চল সম্পূর্ণভাবে সিল করলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৯ এপ্রিল, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের নারায়ণপুর বেরাবেরি পূর্ব ও পশ্চিম মনি খোলা অঞ্চলকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হল। বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নামলেন থার্মাল চেকিং এ। অঞ্চলের প্রত্যেকটি বাসিন্দার বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে থার্মাল চেকিং, এছাড়া স্যানিটেজেরিং করা হল।

বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়-এর নেতৃত্বে সমগ্র এরিয়ায় চলছে এই প্রক্রিয়া। প্রত্যেকটি রাস্তায় বাসের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে যে কেউ ঢুকতে বা বেরোতে পারে না। বিশেষ সতর্কতা নিয়েছে নারায়ণ পুর থানা সহ পার্শ্ববর্তী থানা গুলি রাজারহাট থানা ও মধ্যমগ্রাম থানার অঞ্চলের সীমানা ও বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কারণ ছাড়া কাউকেই এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া বেরাবেরি অঞ্চলে একজনের করো না ধরা পড়ার ফলে তার পরিবারের সমস্ত লোককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top