নিউটাউনের আবাসনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, লিভ-ইন সঙ্গী হাসপাতালে, তদন্তে পুলিশ

নিউটাউনের আবাসনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, লিভ-ইন সঙ্গী হাসপাতালে, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকার একটি আবাসন থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৃষা সাহা নামে ওই তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। একই ফ্ল্যাট থেকে তাঁর লিভ-ইন সঙ্গী সৌভিক রায়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। প্রায় চার মাস আগে নৈহাটির বাসিন্দা সৌভিক রায়ের সঙ্গে নিউটাউনের ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে লিভ-ইন সম্পর্কে বসবাস শুরু করেছিলেন তৃষা। রবিবার গভীর রাতে ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অন্য একটি ঘরে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন সৌভিক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা জানিয়েছেন, তৃষার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন মিলেছে। অন্যদিকে সৌভিকের হাতের শিরা কাটা ছিল বলেও জানা গিয়েছে। তাঁর আঘাতের কারণ এবং ঘটনার প্রকৃত ক্রম কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে। হাসপাতলে চিকিৎসাধীন সৌভিকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুগলের মধ্যে আগে কখনও কোনও ঝগড়া বা অশান্তির কথা তাঁদের জানা ছিল না। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top