নিউটাউনের হাতিশালায় কাছের ময়দানে বিধ্বংসী আগুন এ এলাকায় চাঞ্চল্য

নিউটাউনের হাতিশালায় কাছের ময়দানে বিধ্বংসী আগুন এ এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৫ফেব্রুয়ারি ২০২১নিউটাউন: নিউটাউন লাগোয়া হাতিশালার কাছে একটি ময়দানে বিধংসী আগুন।এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।

বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বিভাগের কর্মীরা। উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে হটাত নিউটাউন লাগোয়া হাতিশালা অঞ্চলের কাছে একটি বেসরকারি নামি কোম্পানির অধীনে একটি মাঠে ঘাসে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে গোটা মাঠ জুড়ে।স্থানীয়রা তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেয় ও আগুন নেভানোর আপ্রান চেষ্টা করে।অবশেষে বিধাননগর, সল্টলেক ও কলকাতা লেদার কমপ্লেক্স থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তি ঘণ্টার চেষ্ট আগুন নিয়ন্ত্রণে আসে।তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখন জানা যায়নি। দমকল বিভাগ দেরিতে এসেছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।

আরও পড়ুন…ফের লেক গার্ডেন্সের ঝুপড়িতে আগুন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top