নিউটাউনে অনুষ্ঠিত হল আর্থিক সম্মেলন

নিউটাউনে অনুষ্ঠিত হল আর্থিক সম্মেলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ জানুয়ারি, সেন্টার ফর ইস্ট অ্যান্ড নর্থ-ইস্ট রিজিওনাল স্টাডিজ, কলকাতা এবং দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আজ নিউটাউনের একটি পাঁচতলা হোটেলে আর্থিক সম্মেলনের আয়োজন করা হয়। এটি তৃতীয় আর্থিক সম্মেলন। অনুষ্ঠানের থিম ‘এক নতুন বিশ্ব–ইস্টার্ন ইউনিয়ন’ ভূ–কৌশলগত, ভূ–রাজনৈতিক এবং ভূ–আর্থিক উন্নয়নে এক নতুন দিক দেখাতে পারে ইস্টার্ন ইউনিয়ন’।

এশিয়া–ওশিয়ানিয়া, এশিয়া প্যাসিফিক এবং এখনকার ইন্দো–প্যাসিফিক মিলে এটি তৈরি হয়েছে বলা যেতে পারে। ইস্টার্ন ইউনিয়নের মধ্যে নির্বিবাদে মানুষের চলাচল, বাণিজ্য, পরিষেবার জন্য বিশেষ জোর দেওয়া দরকার। তেমনটা হলে এই এলাকার অনেক উন্নয়ন হবে। বিনিময়ে আরও সহজ হয়ে উঠবে। পরস্পরের প্রতি সহমর্মিতা আরও বাড়বে। ইতিমধ্যে এই দেশগুলির তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।আজ আর্থিক সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।সিইএনইআরএসকেএর সহ–সভাপতি, দ্য বেঙ্গল চেম্বারের প্রাক্তন সভাপতি এবং সম্মেলনের আহ্বায়ক অনিরুদ্ধ লাহিড়ী,অবসর প্রাপ্ত বায়ুসেনা প্রধান, সিইএনইআরএসকে এর সভাপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top