
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে আগস্ট : নিউটাউন থানা এলাকায় জড়ো হওয়া একটি গ্যাংয়ের দু’জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে নিউটাউনের আকাঙ্খার মোড়ের কাছে একটি স্বশস্ত্র দল জড়ো হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ হানা দেয়।আর তাতে পুলিশের জালে ধরা পড়ে জয়ীমুদ্দিন গাজী ও পলাশ দাস নামে দুজন। এবং বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি ধারালো অস্ত্র, একটি ওয়ান শাটার আর্মস ও এক রাউন্ড গুলি।
বুধবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়। এছাড়া কি উদ্দ্যেশে তারা জড়ো হয়েছিল ও তাদের কোনো ডাকাতির উদ্দেশ্য ছিল কিনা, কিংবা কাউকে মারার জন্য জড়ো হয়েছিল তা খতিয়ে দেখছে নিউটন থানার পুলিশ। এদের সাথে আরো কারা জড়িত আছে তার তদন্ত নামতে চলেছে পুলিশ।



















