
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৩ এপ্রিল, নিউটাউন মৃধা মার্কেটে ভিড় কমাতে লকডাউন চলাকালীন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মার্কেট এলাকার দুই প্রান্ত ব্যারিকেট করে দিল পুলিশ। সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ।বিধাননগর সিটি পুলিশ একটি নতুন পদক্ষেপ নিল। নিউটাউন মৃধা মার্কেট এলাকায় সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হল। বাজার চলাকালীন জমায়েত হঠাতে নিউটাউনের মৃধা মার্কেটে কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।
আজ সকালে নিউটাউন থেকে ভিআইপি রোডের কেষ্টপুরের দিকে যাওয়ার নিউটাউন থানার সীমানায় খাল পারের প্রমোদগর এর কাছে রাস্তা ব্যারিকেট করে দেয় পুলিশ। যাতে দুই প্রান্ত থেকে মৃধা মার্কেটে কোনভাবেই কোনোপ্রকার গাড়ি প্রবেশ করতে যাতে না পারে তার জন্য ব্যারিকেট করার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। করোনা নিয়ে সচেতন করতে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। লকডাউন চলাকালীন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিউটাউন মৃধা মার্কেট এলাকায় সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।



















