
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৮ শে জুন: নিউটাউন লস্করহাটি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪। গতকাল রাতে নিউটাউনের লস্করহাটি এলাকায় বেশকিছু ব্যক্তিকে সন্দেহজনক ভাবে জড়ো হওয়ার খবর পেয়ে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায় বেশকিছু দুষ্কৃতী এবং ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে তোলা হবে। কোনো ব্যক্তিকে হত্যার চেষ্টা নাকি ডাকাতি করতে নিউটাউন এ এসেছিল তারা তা তদন্ত করে দেখছে নিউটাউন থানার পুলিশ। এদের সাথে আরো কারা ছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ*।



















