
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি:- ফের বড়োসড়ো সাফল্য পেল এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে অবৈধ সুপারি। গ্রেফতার ১ জন।।
গত বৃহস্পতিবার রাতে কুড়ি লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধার হয়েছিল, তারপর আজ আবার এই সাফল্য এন জে পি থানার সাদা পোশাকের পুলিশের । গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাড়ী এলাকা থেকে একটি অবৈধ সুপারি বোঝাই ট্রাক আটক করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় আটক করা হয় গাড়িচালক উত্তর প্রদেশের বাসিন্দা যোগিন্দর সিং কে। জানা গেছে আসাম থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল এই সুপারি গুলি।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।শনিবার ধৃত যোগীন্দর সিংকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।



















