কলকাতা: শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা প্রদর্শনী কেন্দ্রে উদ্বোধন হল ভারতের মিনিমাল অ্যাক্সেস সার্জনদের ২১তম আন্তর্জাতিক সম্মেলন ‘AMASICON 2026’। ‘Association of Minimal Access Surgeons of India (AMASI)’-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যপাল আরএন রবি।
দেশ ও বিশ্বের মিনিমাল অ্যাক্সেস সার্জারির ক্ষেত্রে বিশিষ্ট বিশেষজ্ঞরা এই আন্তর্জাতিক সম্মেলনে একত্রিত হয়েছেন। আধুনিক চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, নতুন উদ্ভাবন, গবেষণা এবং চিকিৎসাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে সম্মেলনে মতবিনিময় হবে।
নিরাপদ, উন্নত এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে অত্যাধুনিক অস্ত্রোপচার পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বও সম্মেলনে তুলে ধরা হচ্ছে।
পাশাপাশি AMASI-এর “MAS for Masses”, অর্থাৎ “জনগণের জন্য মিনিমাল অ্যাক্সেস সার্জারি”—এই অঙ্গীকারকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে আধুনিক ও উন্নত অস্ত্রোপচার পরিষেবা আরও সহজলভ্য করে তোলাই এই ভাবনার অন্যতম লক্ষ্য।




















