নিখোঁজের পর পরের দিন যুবকের দেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্নে চাঞ্চল্য

নিখোঁজের পর পরের দিন যুবকের দেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্নে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ – সাত সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান আনারুল হক (৩০)। কিন্তু পরের দিনই মর্মান্তিক পরিণতি ঘটে। শুক্রবার সকালে চাঁচল থানার জিতারপুর এলাকা থেকে আনারুলের দেহ উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। মৃতদেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনারুল হক হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকার বাসিন্দা। বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের বিষয়। সূত্রের খবর, আনারুল বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি তৈরির সামগ্রী কিনতে লক্ষাধিক টাকা নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
জীবনের এই মর্মান্তিক পরিণতি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top