নিখোঁজ প্রধান শিক্ষকের মহানন্দা নদীতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিখোঁজ প্রধান শিক্ষকের মহানন্দা নদীতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৫ ই জানুয়ারি :নিখোঁজ প্রধান শিক্ষকের মহানন্দা নদীতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার মহানন্দা নদীতে। মৃত শিক্ষকের নাম সুব্রত সুকুন। মালদা রেলওয়ে হাই স্কুলের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত ওই প্রধান শিক্ষকের নাম সুব্রত স্কুল (৪৫)। বাড়ি বাঁধ রোড এলাকায়। সে মালদা রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুইদিন আগে বাজারের নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর পরিবারের সঙ্গে মোবাইল মারফত কথা হয়। যে সে দ্রুত বাড়ি ফিরে আসছে। এরপর কয়েক ঘন্টা কেটে গেল সে বাড়ি ফিরেনি। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে।না পেয়ে রাত্রিবেলায় ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে 500 মিটার দূরে বান্দ রোড এলাকায় মহানন্দা নদীর মাঝখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রেলওয়ে স্কুলের সেক্রেটারি নরেন্দ্র নাথ তিওয়ারি জানান, শিক্ষক হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। আমরা যতটুকু জানি ওই শিক্ষকের কোন কারো সাথে কোন শত্রুতা ছিল না। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top