নিখোঁজ হওয়া তিন জন মহিলাকে উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ 

নিখোঁজ হওয়া তিন জন মহিলাকে উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১লেকটাউন :গত ২৬/৪/২০২১ ইংরাজি  তারিখে লেকটাউন থানার অন্তর্গত ৫ নম্বর নেহেরু কলোনি থেকে তিনজন মহিলা নিখোঁজ হয় । তাদের মধ্যে দুজন নাবালিকা।

এদের এক জনের বয়স ১৪ এবং অপর জনের বয়স ১৭।পরিবারের লোকজন গত ২৭ /৪/ ২০২১ তারিখে লেকটাউন থানায় নিখোঁজের ডায়েরি করেন ।এর পরপরই লেক টাউন থানা তদন্তে নামে এবং থানার তৎপরতায় আজ ৩০/৪ /২০২১ সকালেই লেকটাউন যশোর রোড মোড় থেকেই এদেরকে উদ্ধার করে । সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিন জনকে উদ্ধার লেকটাউন থানার বড়োসড়ো সাফল্য বলে মনে করা হচ্ছে এবং এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে তারা কোথায় ছিলেন এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা।

আরও পড়ুন….AIDSO’র পক্ষ থেকে নেওয়া হল STOP IPL CAMPAIGN কর্মসূচি 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top