নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৪ ঠা জানুয়ারি : নিজের মেয়েকে ও দুই নাবালিকাকে পাচারের উদ্দেশ্যে কলকাতায় নিয়ে আসে বাবা । অ্যামেরিকায় পাচার করা হতো । সে দেশে নাকি তার নাবালিকা মেয়েকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে ভবেশ নামে কোনও এক ব্যক্তি। নাবালিকা পাচার চক্রের অন্যতম পান্ডা কলকাতার নাসিরের হাতে মেয়েদের তুলে দিতে চেয়েছিল মুকেশ ভাই দর্জি নামে ওই ব্যক্তি। কিন্তু তার সেই চেষ্টা সফল হল না। কলকাতা পুলিশ মুকেশকে গ্রেপ্তার করেছে। তিন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
নিজের মেয়েকে পাচার করতে গিয়ে ধৃত বাবা
নিজের মেয়েকে পাচার করতে গিয়ে ধৃত বাবা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















