নিজের শ্রাদ্ধের আগেই হাজির করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি

নিজের শ্রাদ্ধের আগেই হাজির করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, খড়দা, ২১ নভেম্বর, ২০২০:গত ১৩ নভেম্বর পরিবারের কাছে খোঁজ আসে করোনার আক্রান্ত হয় মারা গিয়েছেন পরিবারের প্রধান।এমনকি হাসপাতালের তরফ থেকে তুলে দেওয়াও হয়ছিল নথি। সেই মত দেহ সৎকারের পর তারা শুরু করে বিভিন্ন নিয়মপালনের কাজ।আজ ছিল শ্রাদ্ধ।

কিন্তু গতকাল গভীর রাতে অ্যাম্বুলেন্সে চেপে করোনা জয় করে বাড়িতে হাজির শিবদাস বন্দ্যোপাধ্যায়।এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এমন ঘটনায় খড়দার কোভিড হাসপাতালের কর্মীদের গাফিলতিকেই দায়ী করেছে স্বাস্থ্য দফতর। তাদের দাবি, কোভিড হাসপাতালের নথিতে অদলবদলের জেরে এই বিপত্তি হয়ছে। হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে চার সদস্যের কমিটির।প্রসঙ্গত,গত ৩ নভেম্বর করোনা আক্রান্ত হয় বলরাম বসু সেবামন্দির কোভিড হাসপাতালে ভর্তি হন খড়দার বাসিন্দা মোহিনীমোহন মুখোপাধ্যায় ও বিরাটির বাসিন্দা শিবদাস বন্দ্যোপাধ্যায়। রাতে ২ জনকেই রেফার করা হয় বারাসাতের কোভিড হাসপাতালে।এবং  ১৩ নভেম্বর তাঁর মৃত্যুসংবাদ পায় শিবদাসের পরিবার। এরপরেই গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান করোনা মুক্ত শিবদাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top