নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারী, নিজের স্ত্রীকে পুরিয়ে মারার অভিযোগে তিন সপ্তাহ পর গ্রেপ্তার স্বামী। ধৃত ওই ব্যক্তির নাম রাহুল ব্যনার্জী। শিলিগুড়ির গুরুমবস্তি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুমবস্তি সংলগ্ন এলাকা থেকে গতকাল রাতে রাহুলকে গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) শিলিগুড়ি আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, গত ১০ বছর আগে কোচবিহারের বাসিন্দা নিরোধ চন্দ্র বর্মনের মেয়ের সাথে রাহুলের বিয়ে হয়। তবে বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান হয়নি। আর এখানেই শুরু পারিবারিক ঝামেলা। তবে সেই চরমে পৌঁছায় চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখ। অভিযোগ এরপর রাহুল ও তার পরিবারের লোকেরা ওই গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর আর্ধেক পুড়ে যাওয়ার পর তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে রাহুল ও তার পরিবারের সদস্যরা। তবে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ২৭ জানুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় গৃহবধূ। ঘটনার পর নিরোধ বাবু রাহুল ও তার পরিবারের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে রাহুল ও তার পরিবারের লোকেরা পলাতক ছিল। গতকাল রাতে পুলিশের কাছে গোপন সূত্রে রাহুল ও তার পরিবারের খোঁজ আসে। এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top