
নিউজ ডেস্ক, কোলকাতাঃ সিএসআইআর-সিএমইআরআই এর বিজ্ঞানীরা একটি সাশ্রয়ী মূল্যের প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছেন যা হল −স্মার্ট ডাইম্যাবল এলইডি স্ট্রিট লাইটিং টেকনোলজি। এর মাধ্যমে স্ট্রিট লাইটগুলিতে ত্রুটি সহজেই সনাক্তকরণ করা যাবে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ শক্তিও সাশ্রয় করা সম্ভব। প্রযুক্তির মূল বৈশিষ্ট্যটি হ’ল কোনও পথচারী বা সাইকেল বা রাস্তায় চলন্ত বা উপস্থিত থাকলে তখন স্বয়ংক্রিয়ভাবে স্ট্রিট লাইটের উজ্জ্বলতা বাড়ায় এবং যখন অনুপস্থিত থাকে তখন পূর্বনির্ধারিত ম্লান অবস্থায় ফিরে যায়। এছাড়া এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সন্ধ্যায় স্ট্রিট লাইট জ্বলে উঠবে এবং ভোরবেলা বন্ধ হয়ে যাবে। এমন স্ট্রিট লাইট আবিষ্কার করে নজির গড়লো সিএসআইআর-সিএমইআরআই এর বিজ্ঞানীরা।


















