নিমতায় ফের আক্রান্ত বিজেপি কর্মী

নিমতায় ফের আক্রান্ত বিজেপি কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ এপ্রিল ২০২১ উত্তর ২৪পরগণা: নিমতায় ফের আক্রান্ত বিজেপি কর্মী। বিশ্বনাথ মন্ডল নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এদিনই নিমতা শোভা মজুমদারের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সন্ধ্যাতেই ফের একবার বিজেপি কর্মীকে আক্রান্ত হতে হলো নিমতায়। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধ্যায় তাদের যুব মোর্চার কর্মী বিশ্বনাথ মন্ডল তার বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মী সুভাষ সরকেল ও তার অনুগামীরা তাকে গালিগালাজ ও মারধর করে। নিমতা থানায় অভিযোগ জানায় বিজেপি কর্মী।

আরও পড়ুন…তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে সরব হচ্ছে নির্বাচন কমিশন দাবি জামুরিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top