
নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান: নিম্নচাপের জেরে বিপর্যস্ত জনজীবন শিল্পাঞ্চলের মানুষজনদের, বৃষ্টির জেরে আসানসোল পৌরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ড দিলদার নগর জলমগ্ন। বৃষ্টির ফলে লোকের বাড়িতে জল ঢুকে যাওয়ার ফলে সাধারণ মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হয়। স্থানীয়দের বক্তব্য প্রতি বছর মত এই ধরনের ঘটনা ঘটতে থাকে এই দিলদারনগর এখানকার পৌরনিগমের জনপ্রতিনিধিকে বলেও কোন সুরাহা হয়নি। শুধুই প্রতিবছরের মতো সংবাদ মাধ্যমের লোকেরা এখানকার ছবি তুলে নিয়ে যায়, কাজের কাজ কিছুই হয়না এই ৪৩ নম্বর ওয়ার্ড দিলদারনগর। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল আসানসোল পৌরনিগমের দিলদারনগর এলাকা। রাস্তার পাশাপাশি বাড়ির ভিতরে জল ঢুকে পড়ছে। এর ফলে সম্যসায় পড়েছে সাধারণ মানুষ। দেখার কারণ এই বৃষ্টি যতদিন না থামে ততদিন এই দিলদারনগর থেকে জলও নামবে না,জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


















