
নিজস্ব সংবাদদাতা, দিল্লী, ৫নভেম্বর ২০১৯, দিকে দিকে আক্রান্ত হচ্ছে পুলিশ। নিরাপত্তা দেবেন যারা, তারা নিজেরাই কি নিরাপদ? প্রশ্ন উঠছে সকলেরই মনে।মঙ্গলবার সকাল থেকেই পুলিশের বিক্ষো্ভে জর্জরিত রাজধা্নী।দিল্লী পুলিশের সদর দপ্তরে আজ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের সমর্থন করেছে আই.পি.এস অ্যাসোসিয়েশন।
২রা নভেম্ব্রর আইনজীবিদের সঙ্গে পুলিশকর্মী দের সংঘর্ষের জেরে এই বিক্ষোভ। পুলিশ কমিশনার ডিউটিতে ফিরতে বলা সত্তেও, সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও বিক্ষোভ অব্যাহত।এমনকি ইন্ডিয়া গেটের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভে সামিল হন তাদের পরিবারও।নিরাপত্তার খাতিরে ইন্ডিয়া গেটের সামনে মোতায়েন করা হয় আধা সেনা।প্রায় ১১ ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করার পর, সন্ধে ৮টা নাগাদ বিক্ষুব্ধ পুলিশকর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।



















