নির্বাচনী প্রচারণায় বেরোলেন হাবরা বিধানসভা সিপিআইএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস

নির্বাচনী প্রচারণায় বেরোলেন হাবরা বিধানসভা সিপিআইএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১ উত্তর ২৪পরগণা: আজ হাবড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস নির্বাচনী প্রচারে বেরোলেন l তিনি আজ হাবড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ বানিপুর এজি কলোনি এলাকায় প্রচার শুরু করেন l

সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন এবং বৃদ্ধ-বৃদ্ধা ভোটারদের পায়ে নমস্কার করে আশীর্বাদ চান l বানিপুর হোম এর মাঠ এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয় l পুরো এলাকা পায়ে হেঁটে প্রচার করেন ঋজিনন্দন বিশ্বাস l সাথে ছিলেন দল প্রেমী মানুষ l প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান ঋজি l কড়া রোদে তার এই প্রচারকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ l

আরও পড়ুন…নির্বাচনের আগে পাঁচটি তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top