
নিজস্ব সংবাদদাতা,ডায়মন্ডহারবার, ২১ শে এপ্রিল : রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে আমজনতার কাছে পৌঁছলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম। নিজের নির্বাচনী এলাকায় কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে পৌঁছে যান গ্রামীন এলাকায়। পথ চলতি মানুষের সঙ্গে করমর্দনও করেন সিপিএমের এই চিকিৎসক প্রার্থী। হুড খোলা গাড়িতে করে দীর্ঘ পথ পরিক্রমা করেন তিনি। রাস্তার দু’ধারে সেই সময় হাজির ছিলেন এলাকার মানুষ। ফুয়াদ হালিম তাঁদের কাছে নিজের জন্য ভোটের আবেদন জানান।



















