নিজস্ব সংবাদদাতা ২২মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিলে বাংলায় স্যালাইনের সরকার তৈরি করবে বিজেপি। ইশতেহার দেখে তাই মনে হচ্ছে। যেখানে চল, ডাল, জ্বালানি তেল, রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া সেখানে নুন ৩টাকা ও চিনি ৫ টাকা নির্বাচনী ইশতেহারে স্থান পাওয়ায় অবাক হয়েছেন বাংলার মানুষ।
সোমবার মধ্যমগ্রামের সাহেব বাগানে নির্বাচনী প্রচারে বেড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মধ্যমগ্রামের দুবারের বিধায়ক এবং এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন ঘোষ। তাহলে কিসের বিশ্বাসে মানুষ ওনাদের ভোট দেবেন। সাধারণ মানুষের এটাই দুশ্চিন্তা নির্বাচনী ইশতেহারে যত টাকার অনুদান দেবে এ রাজ্যে ঘোষণা করেছে তত টাকা কেন্দ্রীয় সরকারের বাজেট হয় না। তারপর বলেছেন নির্বাচনে জিতলে তবে এগুলো করবেন । বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছেন এখানে নির্বাচনে না জিতলে কি বাংলার মানুষকে এগুলো দেবেন না প্রশ্ন তুলেছেন বিজিপির দিকে। এদিন প্রায় দুই হাজার কর্মী-সমর্থক নিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পাঁচটি ওয়ার্ড এ পদযাত্রা করেন তিনি।



















