নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১দক্ষিণ ২৪পরগণা: আবারো সাফল্য পেল কাশিপুর থানা। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে পাঁচটা তাজা বোমা উদ্ধার করল অভিযান চালিয়ে।
শনিবার ভোর বেলা রাধানগর গ্রামের একটি বাঁশ বাগান থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এর আগেও কাশিপুর থানা এলাকা থেকে কয়েকশো তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল ভাঙ্গড় থানা ৪১টি তাজা বোমা উদ্ধার করেছিল। নির্বাচনের কয়েক দিন আগে লাগাতার বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য। সাধারণ মানুষের আশঙ্কা নির্বাচনের দিন গন্ডগোল পাকাতে বোমা মজুত করছেন দুষ্কৃতীরা। রাধানগরে কারা বোমা মজুত করেছিল সেটা জানতে পারেনি পুলিশ’। দুষ্কৃতীদের খোঁজ করছে কাশিপুর থানা।
আরো পড়ুন….শৌখিনতার কারণে দুই দশক ধরে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিনয় দাস



















