নিজস্ব সংবাদদাতা ৭ এপ্রিল ২০২১ উত্তর দিনাজপুর: অন্যান্য রাজনৈতিক দলগুলির তুলনায় প্রচারে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থীরা অনেকটাই এগিয়ে। একদিকে যখন বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ অন্যদিকে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ছোট মিছিল কর্মীসভা করে প্রচার করছেন ইটাহারের তৃনমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন।
দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রচার সারছেন কালিয়াগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কথা প্রচার করছেন। তাঁর কথায় মানুষ বহিরাগত প্রার্থী নয়, এলাকার বাসিন্দাকেই ভোট দিতে চাইছেন।তেমনি ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী মুশাররফ হোসেন জানালেন যেখানেই প্রচারে যাচ্ছেন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।আগামী ২২ এপ্রিল কালিয়াগঞ্জ বিধানসভার নির্বাচন। এর আগে ২০১৯ সালে উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। ২০১৯ সালে লোকসভা ভোটে কালিয়াগঞ্জ বিধানসভায় ৫৫ হাজার ভোটে লীড পেয়েছিল বিজেপি কিন্তু উপনির্বাচনে সাধারন মানুষ তাদের ভূল ভেঙে গিয়ে তৃনমূল কংগ্রেসকেই জয়ী করেছিল। তৃনমূল কংগ্রেস প্রার্থী কালিয়াগঞ্জ বিধানসভায় পিছিয়ে থাকা বিজেপির পঞ্চান্ন হাজার ভোটকে টপকে ২৬০০ ভোটে জয়ী হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বিদায়ী বিধায়ক তপন দেব সিংহকেই প্রার্থী করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ৬৪ টি জনমুখী প্রকল্পের সুবিধা ও উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে জনসংযোগের কাজ করে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। তপন বাবু বলেন, কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ বহিরাগত বিজেপি প্রার্থীকে চাইছেন না৷ তাঁরা চাইছেন স্থানীয় তৃনমূল প্রার্থী হিসেবে তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকেই। খুব স্বাভাবিকভাবেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ প্রচারে ও জনসংযোগ বিস্তারে অনেকটাই এগিয়ে রয়েছন তা বলাই বাহুল্য। অন্যদিকে ইটাহার বিধানসভা কেন্দ্রে তরুন তুর্কি নেতা সমাজসেবী যুব নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন ইটাহারের বাসিন্দারা। মানুষের আবেগ আর ভালোবাসা জানান দিচ্ছে ইটাহারে তৃতীয়বারের জন্য তৃনমূল কংগ্রেস প্রার্থীই বিধায়ক হয়ে বিধানসভায় গিয়ে ইটাহারের আরও উন্নয়ন করবেন।
আরো পড়ুন…সালানপুর ও ক্ষুধিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বিধান উপাধ্যায়



















