
নিউজ ডেস্ক,উত্তর২৪পরগণা:দীপাবলির আগেই শব্দ দূষণ রুখতে তৎপর বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট থানার পক্ষ থেকে এলাকার বাজীর দোকানগুলিতে আচমকা হানা পুলিশের। আটক ২। প্রায় ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।**এলাকার এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় ১০ লিটার নিষিদ্ধ মাদক কোডেইন মিকচার ও ১০০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। পাশাপাশি এলাকার অবৈধভাবে বিক্রি হওয়া দেশী মদের দোকানে হানা দিয়ে প্রায় ৩৬০ লিটার দেশী মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার ২।এলাকার পাশাপাশি এক কুখ্যাত দুষ্কৃতী কে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ধৃত চারজনকে আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।



















