
নিজস্ব সংবাদদাতা,বহিসগাছি,২২ শে জুন :আজ বহিসগাছি দক্ষিণ পাড়ায় নিহত নিজাবুর করিমের বাড়িতে আসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।মৃত পরিবারের উদ্দেশ্যে ১০ লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেন সাংসদ।তৃণমূলের অত্যাচারের বলি এই কর্মী বলে জানান তিনি।আমডাঙ্গা আগামী দিনে নন্দীগ্রাম হবে বলে আশঙ্কা তার।তার আরো হুঁশিয়ারি আমামী দিনে এখানকার পুলিশ কর্তারা সচেতন না হলে আগামীদিনে ভয়ঙ্কর পরিস্তিতির মধ্যে পড়তে হবে।স্থানীয় বিধায়ক সম্পর্কে তার উক্তি তিনি নিজেকে সাধু সেজে ভাইকে দিয়ে জমি লুঠ করাচ্ছেন।আরো একটা নন্দীগ্রাম হলে ব্যারাকপুর তার নেতৃত্ব দেবে বলে তার ঘোষণা।এরপর বাড়িতে গিয়ে নিহত নিজবুরের মা ও স্ত্রী র সঙ্গে দেখা করেন ।নিহতের বাবা জানান,এই আর্থিক সহযোগিতায় তাদের পরিবার উপকৃত হবে এবং একইসঙ্গে দোষীদের শাস্তির দাবি জানান তিনি*।


















