নিহত শহীদ জওয়ানের নিথর দেহ ফিরল কান্দির বাড়িতে

নিহত শহীদ জওয়ানের নিথর দেহ ফিরল কান্দির বাড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি,২১ শে মে :রবিবার সকালে শ্রী নগরে কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের । মৃত জওয়ানের নাম কাজল মন্ডল (৩৪)। বাড়ি কান্দি থানার ছাতিনাকান্দি আদিরাপাড়া এলাকায় । মঙ্গলবার সাত সকালে তার নিথর দেহ ফিরল বাড়িতে। এবছর দুর্গাপূজো আসার কথা ছিল বাড়িতে কিন্তু বাড়ি ফিরল পুজো আগে তার কফিন বন্দি নিথর দেহ। মঙ্গলবার সকালে কান্দি থানার মোড় থেকে শোকমিছিল করে তার দেহ নিয়ে আসা হয় ছাতিনাকান্দি আদিরাপাড়া এলাকায়। শোকাহত গ্রামের বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানান এবং বিএসএফ পক্ষ থেকে গান স্যালুট মধ্যে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদাতে শেষ শ্রদ্ধা জানান হয় নিহত শহীদ জওয়ান কাজল মন্ডলকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top