নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৯ শে মার্চ :স্থানীয় সূত্রে জানা যায় রায়দিঘি থেকে মথুরাপুর পর্যন্ত ট্রেকার ট্রেন ধরার জন্য ঝুলন্ত প্যাসেঞ্জার নিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে। এইসব ট্রেকারের কোন বৈধ কাগজ নেই বলে জানা যায়। প্রশাসনকে টাকা দিয়ে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় চলতে থাকে। আজ সকালে রায়দিঘি থেকে প্রচন্ড গতিতে মথরাপুর যাচ্ছিল একটি ট্রেকার। সেই ট্রেকারে পিছনে ঝুলে যাচ্ছিল রায়দিঘি থানার বকুলতলা শখের হাট বাড়ি মৃত রাজু হালদার। গাড়িটি প্রচন্ড গতিতে যাওয়ার সময় কাশিনগরের শ্রীমতির কাছাকাছি একটি গর্ততে পড়ে সজোরে গিয়ে পাশে থাকা গাছের গায়ে ধাক্কা মারে। মৃত রাজু হালদার সেখানেই পড়ে যায়। স্থানীয়রা রায়দিঘি হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহটিকে ডায়মন্ড হারবার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ট্রেকারের মৃত ১
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ট্রেকারের মৃত ১
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















