
নিজস্ব সংবাদদাতা,জয়নগর,১২ই জুন :গতকাল রাত্রে জয়নগর থানা এলাকা ঢিবের হাট মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মেরে পাশের দোকানে মধ্যে ঢুকে যায়। স্থানীয় মানুষের অভিযোগ ট্রাকের চালক মদ্যপ অবস্থায় থাকায় এমন ঘটনা ঘটেছে। গত কয়েক দিন আগে ওই এলাকায় পবিত্র ঈদ উপলক্ষে মেলা চলছিল সোমবার এই মেলা শেষ হয় এলাকার মানুষের অভিযোগ , যদি এই ঘটনাটি মেলা চলাকালীন হত তাহলে অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে যেতো,বেশ কয়েকজন মানুষের প্রাণ যেতে বলে আশঙ্কা করছেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।ঘটনা ঘটার পর জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আশ্বাস দেয়।এই দুর্ঘটনার কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় সেই কারণে গতকাল রাত থেকে এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটি সরিয়ে তাদের এলাকায় বিদ্যুৎ চালু করা হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















