নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস।ঘটনায় গুরুতর আহত প্রায় ২৫ জন।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস।ঘটনায় গুরুতর আহত প্রায় ২৫ জন।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ১৭ ই জুন :সোমবার সকালের বৃষ্টিতে মাটির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস।ঘটনায় গুরুতর আহত প্রায় ২৫ জন।তাদের চাকদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার দৌলায়।সূত্রের খবর,চাকদহ থানার লক্ষীপুর এলাকার কিছু বাসিন্দা পুরী ভ্রমণ শেষে সোমবার লাক্সারি বাসে করে বাড়ী ফিরছিলেন।অভিযোগ,সোমবার সকালে 34 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামের মেঠো পথ ধরে যাওয়ার সময় দৌলার গড়ুইমারি এলাকায় কাদা রাস্তায় মাটি ধসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজলিতে উল্টে যায়।ঘটনায় কারোর প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হন প্রায় 25 জন।স্থানীয় মানুষের সহায়তায় তাদের উদ্ধার করে চাকদহ হাসপাতালে ভর্তী করা হয়েছে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাকদহ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটি উদ্ধার করেছেন।ঘটনার পর থেকে পলাতক বাসের চালক ও খালাসি।তাদের সন্ধান শুরু করেছে চাকদহ থানার পুলিশ*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top