নীল-সাদা ছেড়ে এবার হলুদ-সাদায় সাজবে নবান্ন! প্রশাসনিক সদর দপ্তরের রং বদলের সিদ্ধান্ত, শীঘ্রই শুরু কাজ

নীল-সাদা ছেড়ে এবার হলুদ-সাদায় সাজবে নবান্ন! প্রশাসনিক সদর দপ্তরের রং বদলের সিদ্ধান্ত, শীঘ্রই শুরু কাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছিল নবান্নের নামফলকের রং। এবার বদল আসতে চলেছে গোটা প্রশাসনিক ভবনের চেহারাতেও। এতদিনের পরিচিত নীল-সাদা রং সরিয়ে নতুন রঙের প্রলেপ পড়তে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে। তবে ভবনটি গেরুয়া রঙে সাজানো হচ্ছে না। নবান্ন সূত্রে খবর, হলুদ ও সাদা রঙের মিশ্রণে নতুন করে সাজিয়ে তোলা হবে গোটা ভবন।

সূত্রের খবর, প্রশাসনের একাধিক স্তরে আলোচনার পরই নবান্নের নতুন রং চূড়ান্ত করা হয়েছে। শুধু হলুদ নয়, তার সঙ্গে সাদা অথবা ঘিয়ে রঙের মিশ্রণ থাকবে। খুব শীঘ্রই নতুন রং করার কাজ শুরু হতে পারে বলেও জানা যাচ্ছে।

সরকারি ভবন থেকে উড়ালপুল, সর্বত্র রঙের পরিবর্তন

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি পরিকাঠামোর রং বদলের ছবি সামনে এসেছে। সরকারি ভবন থেকে শুরু করে রাস্তাঘাট, উড়ালপুল—একাধিক জায়গায় আগের নীল-সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোথাও আবার হলুদ-সাদা রঙের ব্যবহারও দেখা গিয়েছে।

এবার সেই পরিবর্তনের তালিকায় যুক্ত হতে চলেছে নবান্ন। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের নতুন রং ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আগেই বদলেছিল নবান্নের নামফলক

উল্লেখ্য, কয়েক মাস আগেই নবান্নের নামফলকের রং বদলে গেরুয়া করা হয়েছিল। একইভাবে বদল আনা হয়েছিল বিকাশ ভবনের নামফলকেও। এবার শুধু নামফলক নয়, গোটা ভবনের রং বদলের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে নতুন রূপে নবান্নকে দেখতে চলেছেন রাজ্যবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top