
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৫ই জুলাই :মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নুসরত-নিখিলের বিয়ের রিসেপশনে এসেছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে। আর বসিরহাটের সাংসদের বিয়ের রোশনাইয়ে মমতাকে ঘিরে ছিল লাইমলাইট।বাদামী লহেঙ্গায় নুসরত ছিলেন অসামান্যা। তাঁকে আরও রূপসী করে তোলে মাননাসই গয়না। সঙ্গে নুসরতের স্বামী নিখিলও সেজেছিলেন সাবেকী ঘরানার সাজে। সবমিলিয়ে রিসেপশনের পরতে পরতে ছিল সাবেকিয়ানা ও আভিজাত্যের ছাপ।



















